বিওএ’র সাবেক মহাসচিবের মায়ের ইন্তেকাল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৮

বিওএ’র সাবেক মহাসচিব ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আহমেদের মা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ বোর্ডের সাবেক কর্মকর্তা মরহুম সা’দত আলীর স্ত্রী মিসেস আম্বিয়া খাতুন (৯২) গতকাল সকালে স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি——রাজিউন)। তিনি ৫ কন্যা ও ১ পুত্র রেখে গেছেন। গতকাল বাদ জোহর মগবাজার নয়াটোলা টিএন্ডটি জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকালে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মঙ্গলবার বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে মরহুমার কুলখানী অনুষ্ঠিত হবে। মোহামেডানের সাবেক সভাপতি ও স্থায়ী সদস্য এবং এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে মোহামেডান। শোক জানিয়েছে বিওএ, ক্রীড়া সংবাদিক সংগঠন বিএসজেএ।