ভারতের দিল্লিতে শুরু হওয়া ওয়ার্ল্ড কাপ শ্যুটিংয়ে বাংলাদেশের প্রথম দিনটা শুরু হয়েছে বিদায়ের মধ্য দিয়ে। গতকাল ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ড হতে বিদায় নিয়েছেন উম্মে জাকিয়া সুলতানা টুম্পা এবং সৈয়দা আতকিয়া হাসান দিশা। এদের বিদায়ের পর আজ ড. কারনি সিং শ্যুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে লড়াইয়ে নামবেন শাকিল আহমেদ এবং নূর হাসান আলীফ। ৬০ দেশের ৫শ শ্যুটার লড়াই করছে। এখান থেকে একাধিক শ্যুটার ২০২০ অলিম্পিক গেমসে সরাসরি খেলার সুযোগ পাবে।
