উদ্যোক্তা উন্নয়নে আলাদা তহবিল গঠন করবে বিসিআই

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫২

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেছেন, তরুণ শিল্প উদ্যোক্তারা ব্যবসা শুরুর প্রক্রিয়া ও সম্ভাবনাময়খাত খুঁজে পান না। উদ্যোক্তা তৈরিতে সহায়তা দেবে বিসিআই। ওয়েব পোর্টাল চালু করে সব ধরনের তথ্যসেবা দেওয়া হবে। উদ্যোক্তা উন্নয়নে আলাদা তহবিল গঠন করা হবে। গতকাল চেম্বারের পরিচালনা পর্ষদের (২০১৯-২০২১)  প্রথম সভায় তিনি এ কথা  জানান।সভায় সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। সভায় বিসিআই সহ-সভাপতি প্রীতি চক্রবর্ত্তীসহ পরিচালকগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং নিহতদের বিদেহি আত্মার মাগফিরাত ও পরিবারের শোকার্ত সদস্যবর্গের প্রতি আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করা হয়। বিসিআই সভাপতি সরকারি ও বেসরকারি উভয় খাতের সংশ্লিষ্ট সবাইকে শিল্পের স্বার্থ সংরক্ষণে সর্বাত্নক সহযোগিতা সম্প্রসারণের অনুরোধ জানান।