মালয়েশিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ২৩:৪৩
মালয়েশিয়ায় শনিবার স্থানীয় সময় বেলা পৌনে দুইটার দিকে ক্রেন থেকে পড়া ইটের আঘাতে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন দুজন। নিহত শ্রমিকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে নিহত শ্রমিকের নাম-পরিচয় এখনো জানাতে পারেনি মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস।
মালয়েশিয়ার ইংরেজি দৈনিক স্টার অনলাইনের খবরে বলা হয়, বেলা ১টা ৪০ মিনিটে তুন ডা. লিম চুং ইইউ এক্সপ্রেসওয়েতে একটি ক্রেন থেকে ২০০ ইট পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত হন।