কাজীপুরে বন্যায় ৯ হাজার হেক্টর জমির ফসল ন্ষ্ট

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১৭:০৭
 
এবারের প্রায় ২ সপ্তাহের স্থায়ী বন্যায় কাজীপুর উপজেলায় ৮৭৭৩ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। কৃষি অফিসের হিসেব মতে  ৩০ হেক্টর জমির বোন আমন ধান, ১০৭ হেক্টর জমির  আমন বীজতলা, ৭৯৫৫ হেক্টর জমির রোপা আমন, ৪৮০ হেক্টর জমির আউশ ধান, ৪২ হেক্টর জমির আখ, ৯৬ হেক্টর জমির কলা ও ৬৩ হেক্টর জমির অগ্রিম শীতকালীন শাক সবজি বন্যার  পানিতে নিমজ্জিত হয়ে বিনষ্ট হয়ে গেছে। ফসল বিনষ্ট হওয়ায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা হতাশ হয়ে পড়েছে।
এদিকে পানি নেমে যাবার সাথে সাথে কৃষকরা নতুন করে আমন ধান লাগানোর জন্য প্রয়োজনীয় চারা পাচ্ছে না। অন্যান্য ফসল আবাদ করার মতো নগদ অর্থও গরীব কৃষকদের হাতে নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত কৃষি ঝণ ও কৃষকদের পুনর্বাসনের দাবি জানান।