ধামইরহাটে অগ্নিকাণ্ড: ২১ দোকান ছাই

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১৫:১৩

নওগাঁর ধামইরহাটের মঙ্গলবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানীদের প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

 

জানা গেছে, গতকাল রবিবার দিবাগত ভোর রাত পাঁচটার দিকে উপজেলার মঙ্গলবাড়ী বাজারের কাবেজ উদ্দিনের কসমেটিক দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুর্হূতের মধ্যে এ আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় ওই এলাকায় কর্তব্যরত নাইট গার্ড ও ফজরের নামাজ পড়ার জন্য মুসল্লিরা সমজিদে যাওয়ার পথে আগুন দেখে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে এলাকাবাসী জমায়েত হয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। পরবর্তীতে জয়পুরহাট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

ধামইরহাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আব্দুল সালাম বলেন, ঘটনাস্থল থানা পুলিশ ও পত্নীতলা পুলিশের সার্কেল কর্মকর্তা সৈয়দ ইকবাল আলী পরিদর্শন করেছেন।