নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ইসহাক (১৮) নামে আরো এক বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বিজিবি। এর আগে সোমবার বিকালে একই এলাকা থেকে মোমিন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে ইসহাকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার লে. কর্নেল সাঈফ জানান, সকালে কলমুডাঙ্গা সীমান্ত সংলগ্ন পুনর্ভবা নদীর পানিতে ইসহাকের মৃতদেহ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সাপাহার থানা পুলিশের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করা হয়। ইসহাক সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
লে. কর্নেল সাঈফ আরো জানান, সীমান্তে গরু ব্যসায়ীদের মধ্যেকার দ্বন্দ্ব অথবা বিএসএফ এই হত্যাকা-ের সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে চকচকির বিলের মধ্যে থেকে সোমবার বিকালে মোমিন (১৯) নামে এক বাংলাদেশি যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মোমিন উপজেলার কলমুডাঙ্গা চৌমহনী এলাকার আফাজ উদ্দীনের ছেলে।
সাপাহার থানার ওসি নুর ইসলাম জানান, ইসহাকের মৃতদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তবে কি কারণে এ হত্যাকা- ঘটেছে তা জানা যায়নি। নিহতরা শনিবার বাড়ি থেকে রেব হয়ে যান। অনেক খোঁজাখুজি করেও তাদের পাওয়া যায়নি।
