মানিকগঞ্জে লাঠিচার্জ-গুলি, বুধবার হরতাল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৪৮
 
মানিকগঞ্জ পৌরবাসীর ওপর পুলিশের লাঠিপেটা ও গুলিবর্ষণের প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাকা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রেসকাবে লিখিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পৌরবাসীর পক্ষ থেকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি আজহারুল ইসলাম আরজু এই ঘোষণা দেন। 
মানিকগঞ্জ পৌর আবাসিক সংযোগে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সকাল ১০টা থেকে বিক্ষোভ করে পৌর এলাকাবাসী। এ সময় পুলিশ বিক্ষোভ লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ করলে সাংবাদিক ও নারীসহ অন্তত শতাধিক আহত হন। 
আন্দোলনকারীরা জানান, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকালে পৌর সামাজিক কল্যাণ সমিতির ব্যানারে এলাকাবাসী তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের মানিকগঞ্জ অফিস ঘেরাও করতে যায়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে মানিকগঞ্জ পৌর মেয়র মোঃ রমজান আলী ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকসহ শতাধিক আহত হন। আহতদের মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ও গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এ ঘটনায় বিােভকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম (সদর সার্কেল) জানান, গ্যাসের দাবিতে বিােভ ও ঘেরাও কর্মসূচি ছিল। কর্মসূচি পালনের লক্ষ‌্যে মিছিলটি পৌর খালপাড় পৌঁছলে পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করতে যান তারা। এসময় পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা লাঠি চার্জ, টিয়ারসেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। এতে ১৩ পুলিশ আহত হয় বলে তিনি জানান।