উজিরপুরে অজ্ঞাত রোগে ২০ ছাত্রী অসুস্থ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৭:১২
 
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০ ছাত্রী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার দুুপুরে এই ঘটনা ঘটে।
অসুস্থদের মধ্যে জান্নাতি খানম (১২), হাবিবা খানম (১২), কেয়ামনি (১২), ফাতেমা খানম (১৩), ঝুমা (১৫), নুপুর (১৪), সুইটি (১৪), সেতু (১১), শম্পা (১৪), শিমু(১৪), ফাতেমা আক্তারকে (১২) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু সুফিয়ান রিজভী বলেন, দুপুর একটার দিকে বিদ্যালয় চলাকালীন সময়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতি খানম হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে ৬ষ্ঠ ,৭ম ও ৮ম শেণির ২০ জন ছাত্রী অসুস্থ হয়। এদের মধ্যে ১১ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। বাকিদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পবিত্র কুমার কুন্ড বলেন, এটি কোন রোগ নয়, এটি মনস্তাত্বিক সমস্যা।