চট্টগ্রামে বিচারকের রহস্যজনক মৃত্যু, স্ত্রীসহ আটক ৩

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ২১:২১
 
নগরীর হালিশহর এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এক বিচারকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। ঐ বিচারকের নাম কাজী আবু সাঈদ (৪৭)। তিনি নওগাঁ জেলার অতিরিক্ত জেলা জজ হিসাবে কর্মরত ছিলেন।
হালিশহর থানা পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় মোল্লাপাড়া এলাকার শ্বশুড়ের বাসা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ শাহজাহান ইত্তেফাককে বলেন, শ্বশুড় বাড়ীর লোকজন পুলিশকে জানায় যে, তাদের বিচারক জামাতা ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছে। কিন্তু ঘটনাটি নিয়ে সন্দেহের সৃষ্টি হওয়ায় পুলিশ নিহত বিচারকের স্ত্রী, শ্যালক ও শ্বাশুড়ীকে আটক করেছে।
মারা যাওয়া বিচারক কাজী আবু সাঈদেও গ্রামের বাড়ী চট্টগ্রামের পটিয়া উপজেলায়।