ভূঞাপুরে বালু মহালের আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৪২
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে বালু মহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলি ও সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বুধবার সকাল সাতটার দিকে উপজেলা গাবসারা ইউনিয়নের কালিপুর যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
 
নিহত আব্দুল কুদ্দুসের (২৮) বাড়ি উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামে। আহত তিনজনকে স্থানীয় হাসপাতাল ও একজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভা্বে আহতদের নাম জানা যায়নি। 
 
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেচ আলী মিঞা ও গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।