সাঁতরে উত্তর কোরিয়ায় প্রবেশের চেষ্টা, মার্কিনি গ্রেফতার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৩৭
 
সীমান্তবর্তী নদী সাঁতরে উত্তর কোরিয়ায় যাওয়ার চেষ্টাকালে এক আমেরিকান নাগরিককে গ্রেফতার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বুধবার এই তথ্য জানান। খবর: এএফপি ও বিবিসির।
মুখপাত্র জানান, মঙ্গলবার রাতে নদী সাঁতরে উত্তর কোরিয়ার দিকে যাওয়ার চেষ্টাকালে আমেরিকার একজন পুরুষ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। 
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়ুনহুপ জানায়, সীমান্তের চৌকি বাহিনী হ্যান নদীর দক্ষিণাঞ্চলীয় তীরে একজন আমেরিকান ব্যক্তিকে শুয়ে থাকা অবস্থায় দেখতে পায়। 
বার্তা সংস্থটি জানায়, তদন্তকারীদের তিনি বলেছেন, উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাত করতে চেয়েছিলেন।