পিরোজপুরে সঞ্চয় সপ্তাহ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম উদ্বোধন
পিরোজপুর অফিস সঞ্চয় সপ্তাহ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম ২০১৯ গতকাল শনিবার পিরোজপুরে এক র্যালির মাধ্যমে উদ্বোধন করা হয়। জেলা সঞ্চয় অফিস/ব্যুরো এ র্যালির আয়োজন করে। কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র্যালিতে প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি সোনালী ব্যাংক লিঃ পিরোজপুর শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান, জেলা সঞ্চয় অফিস/ব্যুরো সহকারী পরিচালক মো. রিয়াজুল ইসলামসহ শহরের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
লালমনিরহাটে বিনামূল্যে চিকিত্সা সেবা ক্যাম্প
লালমনিরহাট প্রতিনিধি মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীতে সাহিক বিশেষায়িত হাসপাতালের সহযোগিতায় ও প্রজ্ঞা গণগ্রন্থাগারের আয়োজনে বিনামূল্যে চিকিত্সা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক। সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের প্রফেসর ডা. মনিন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। সরকারি কর্মচারী হাসপাতালের কনসালটেন্ট ডা. অজন্তা রানী সাহার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. কাশেম আলী, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. জাহাঙ্গীর আলম সরকার, সাহিক হাসপাতালের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দীন, বিশেষজ্ঞ চিকিত্সক ডা. আব্দুস সামাদ প্রমুখ। ক্যাম্পে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার পাঁচ শতাধিক নাক, কান, গলা ও হূদরোগসহ অন্যান্য রোগীর ব্যবস্থাপত্র প্রদানসহ ওষুধ বিতরণ করা হয়।
গোমস্তাপুরে মেধাবী ছাত্রীদের মাঝে ব্যাগ বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ব্যাগ বিতরণ করা হয়। নারী উন্নয়ন ফোরাম গোমস্তাপুরের ব্যবস্থাপনায় ও এডিপির সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাইরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলি, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল প্রমুখ। প্রসঙ্গত উপজেলার ৯টি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০৮ জন মেধাবী ছাত্রীদের মাঝে এ ব্যাগ বিতরণ করা হয়।
পটুয়াখালীতে সঞ্চয় সপ্তাহ পালন উপলক্ষে র্যালি আলোচনা সভা
পটুয়াখালী প্রতিনিধি “সঞ্চয় সমৃদ্ধির সোপান” এই স্লোগানে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গতকাল শনিবার পটুয়াখালীতে পালন করা হয় সঞ্চয় সপ্তাহ। সকাল ৯টায় সার্কিট হাউজের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সঞ্চয় ব্যুরো অফিসের সহকারী পরিচালক মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (জিসিও শাখা) কাজী আনিসুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাজার কর্মকর্তা মোসা. নুরুন নহার বেগম, শুকতারা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মোসা. মাহফুজা ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. হারুন অর রশিদ, শিক্ষা পরিদর্শক মো. আবু হানিফ, পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য মো. আতিকুল আলম সোহেল, স্বেচ্ছাসেবক মো. জহিরুল ইসলাম প্রমুখ। এই কর্মসূচিতে সমবায় দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
