শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১৮

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ২১:১৫
 
 
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পিড়াগাতি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থক দু’ দল গ্রমবাসির মধ্যে সংঘর্ষে ১৮ জন আহত। বৃহষ্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষ ঘটে। আহতদেও মধ্যে নয় জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। 
 

পুলিশ জানায়, পিড়াগাতি গ্রামে দুটি সামাজিক দল রয়েছে। এক দলের নের্তৃত্ব দেন নিত্যানন্দপুর ইউনিয়নের মেম্বর রইচ উদ্দিন। তার প্রতিপক্ষ দলের নের্তৃত্ব দেন পিড়াপাতি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খালেক শিকদার। আধিপত্য বিস্তার নিয়ে দু দলের মধ্যে শত্রুতা চলে আসছে।  বুধবার বিকালে দুই দলের মধ্যে একদফা মারপিঠ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে।  বৃহষ্পতিবার সন্ধ্যায় তার জের ধরে উভয়  পক্ষের ২- ৩’শ লোক ঢাল, শরকি. রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহতের ঘটনা ঘটেছে।