উখিয়ায় ১৯০০ পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১১:৫৫

উখিয়া মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা শুক্রবার দিবাগত রাতে কক্সবাজারগামী যাত্রীবাহী গাড়ি থেকে ১৯০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিজিবির নায়েব সুবেদার জিন্নাত আলী জানান, বিজিবির হাতে আটক হওয়ার ভয়ে পাচারকারীরা ইয়াবা ভর্তি একটি প্যাকেট গাড়ির সিটের নিচে ফেলে রাখে। বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে প্যাকেটটি উদ্ধার করে।