নড়াইলে মন্দিরের প্রতিমা ভাংচুর

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৪০
নড়াইলের লোহাগড়া উপজেলার লুটিয়া-দিঘলিয়া ঘোষপাড়া মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে কোন এক সময়ে এ ঘটনা ঘটানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস বিশ্বাস বলেন, “ কে বা কারা দিঘলিয়ার মন্দিরের প্রতিমার হাত এবং মাথা ভেঙে ফেলেছে। বিষয়টি জানার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দির এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা  হচ্ছে।
এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বা কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে ওসি সুবাস বিশ্বাস।