জিহাদিদের হুমকিতে বুরকিনা ফাসোর কয়েকশ’ স্কুল বন্ধ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৭:৪৯

বুরকিনা ফাসোতে জিহাদি তৎপরতা ও সহিংসতা চলছে। দেশটির শিক্ষাখাত এই জঙ্গিবাদের অন্যতম শিকার। জিহাদি তৎপরতার কারণে বুরকিনা ফাসোর শতশত স্কুল বন্ধ হয়ে গেছে এবং ছাত্র ও শিক্ষক হামলার ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না। বাসস।

গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে তিন বছরের বেশি সময় ধরে ইসলামী চরমপন্থীদের হামলা ও হুমকি চলে আসছে। এই কারণে ৩শ’র বেশি স্কুল বন্ধ রয়েছে। মালি সীমান্তবর্তী শহর নেনেবোউরোতে প্রাথমিক স্কুলের শিক্ষক কাসোউম ওউয়েদ্রাওগো বলেন, ‘জিহাদিরা ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে।’

২০১৬ সালে তার এক সহকর্মীকে হত্যা করা হয়েছে। গত বছর নিরাপত্তাজনিত কারণে শিক্ষকরা স্কুল বন্ধ করে দিতে বাধ্য হন। স্কুল পরিচালনা করা ছিল অত্যন্ত বিপজ্জনক। ওউয়েদ্রাওগো উত্তরঞ্চলীয় রাজধানী ওউয়াহিগোউইয়ায় চলে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ যৌনতার জন্য বিশেষ ছুটি ঘোষণা করলো ব্রিটিশ সংস্থা

তিনি বলেন, সেখানে তিনি অন্ন সংস্থানের চিন্তায় আছেন। জিহাদিরা ‘তারা ‘ফ্রেঞ্চ’ স্কুল চায় না। ‘আরবি’ স্কুল চায়। তিনি কিভাবে ‘পশ্চিমা’ শিক্ষার ওপর ক্ষুব্ধ ইসলামী চরমপন্থীরা শিক্ষকদের হুমকি দিয়েছে তা বর্ণনা করেন।

ওউয়েদ্রাওগো বলেন, ‘তারা যেন আমাকে সহজে খুঁজে না পায়, সেজন্য আমি গ্রামবাসীদের মধ্যে মিশে থাকতাম।’
তিনি জানান স্কুলে থাকা শিক্ষকদের জন্য বিপজ্জনক।

বুরকিনা ফাসো বিস্তীর্ণ সহিল অঞ্চলের একটি অংশ। ২০১১ সালে লিবিয়ায় বিশৃঙ্খলা দেখা দেয়ার পর থেকে এটি এখন সহিংস চরমপন্থী ও আইন বহিভর্’তদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

ইত্তেফাক/টিএস