পঞ্চগড়ে ভেজাল প্রতিরোধ অভিযান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ০১:৩৯
পঞ্চগড়ে খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য মেশানো প্রতিরোধে অভিযান শুরু হয়েছে। শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মাদ সালাহ উদ্দিন ভেজাল প্রতিরোধ অভিযানের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শামসুল আজম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা বেগম সিদ্দিকা উপস্থিত ছিলেন। পরে তাঁরা বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং খাদ্যে রাসায়নিক ও ভেজাল দ্রব্য মেশানো আছে কি না, তা পরীক্ষা করেন।