পাঠদানের আশ্বাসে তালা খুলে দিল শিক্ষার্থীরা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৪, ০১:৫২

রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনানগর নুরুল হুদা দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের কক্ষের তালা শিক্ষার্থীরা গতকাল শনিবার খুলে দেওয়া হয়েছে। পাঠদানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা তালা খুলে দেয়।

শিক্ষার্থীরা পাঠদানের দাবিতে মাদ্রাসায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করছিল আজ কয়দিন। মাদ্রাসার ছাত্রী শরিফা খাতুন বলে, ‘আমাদের দাবি মেনে নেওয়ায় তালা খুলে দেওয়া হয়েছে।‘ অর্থাৎ শিক্ষকেরা নিয়মিত পাঠদানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।