ঝিনাইদহে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াত শিবিরের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাত ও সকালে তাদের গ্রেফতার করা হয়।
হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাদান ও সহিংসতার মামলার আসামি জামায়াতকর্মী ওসমান মন্ডল ও রাজু আহমেদকে বাকচুয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘ দিন পলাতক ছিলেন।
কোটচাঁদপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াতকর্মী সলেমানপুর গ্রামের আব্দুল আলিম ও স্টেশন পাড়ার আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় ফয়লা গ্রামের জামায়াতকর্মী তৌহিদুল ইসলাম তোতা ও শিবির কর্মী আরিফুল ইসলাম এবং শিমূল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আরিফুল ইসলাম শিমুল হোসেনেকে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় গ্রেফতার করা হয় বলে ওসি আরো জানান।
