বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ০১:০৬

গতকাল বুধবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাইমিন এমদাদ খান (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মুহাইমিন পৌর শহরের মধ্য ভালুকা এলাকার মোহন খানের ছেলে। সে নুরুল আমিন খান পাঠান উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত। এলাকাবাসী জানান, বুধবার দুপুরে বিদ্যালয়ের টিফিন বিরতির সময় সে বাড়িতে খেতে আসে। এ সময় বৈদ্যুতিক পাখা চালু করতে গিয়ে মুহাইমিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।