বিনিয়োগ আকর্ষণে ভারতের ‘মেইক ইন ইন্ডিয়া’ প্রচারণার উদ্বোধন করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনকালে বিনিয়োগের শতভাগ নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিনিয়োগকারীরা সর্বপ্রথমে মুনাফা নয়, তারা চায় বিনিগকৃত অর্থের নিরাপত্তা। ভারতের বর্তমান সরকার তাদের এই নিরাপত্তা দেবে, তাদের আস্থা ফিরিয়ে আনবে। তিনি বলেন, মঙ্গলের কক্ষপথে ভরতের সফল উপগ্রহ প্রেরণই প্রমাণ করে ভারতে দক্ষ জনশক্তির অভাব নেই। বিনিয়োগকারীদের ঠিকানা দিতে হবে না, তারা নিজেরাই ভারতীয় গন্তব্য খুঁজে নেবেন এমন প্রত্যায় ব্যক্ত করেন তিনি। এর জন্য প্রয়োজন বিনিয়োগকারীদের আস্থা তৈরী করা।
নয়াদিল্লীতে আনুষ্ঠানিক ভাবে এ প্রচারণার উদ্বোধন করেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এরই অংশ হিসেবে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ও ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (আইবিসিসিআই) যৌথভাবে গুলশানস্থ ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টারে সরাসরি সম্প্রচারে এক অনুষ্ঠানের আয়োজন করে।
