তৈমুররে কাছে টাকা চাইলেন শামীম ওসমান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৪৯
 
 
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের  কাছে টাকা চাইলেন আওয়ামী লীগরে সংসদ সদস্য শামীম ওসমান। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় এই ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে দুপুর দেড়টায় সমিতির সামনে শামীম ওসমান তৈমুর খন্দকারের সাথে কথা বলছিলেন। একপর্যায়ে তৈমুরের  কাছে শামীম টাকা চান। এ সময় তৈমুর মানিব্যাগ থেকে কয়েকটি নোট বের করে শামীম ওসমানের হাতে দেন। উপস্থিত লোকজনের মধ্যে তখন বিষয়টি নিয়ে বেশ কৌতুহলের সৃষ্টি করে।
পরে তৈমুর খন্দকারের কাছে জানা যায়, সরকারী তোলারাম কলেজে পড়াশোনার সময়েই মাঝেমধ্যে তার কাছ থেকে টাকা চাইতেন শামীম ওসমান। ছোট ভাই আর বড় ভাইয়ের সম্পর্কের সূত্র ধরে সে সময়েই শামীম ওসমানকে কিছু টাকা দিতাম।
আজও সেই ঘটনার পুনরাবৃত্তি  ঘটে। নির্বাচন চলাকালে আদালতপাড়া এসে তৈমুর আলম খন্দকারের কাছে এসে হাত মিলিয়ে টাকা দাবি করেন। এ সময় তৈমুর আলম খন্দকার শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, ‘আগে তো একশ টাকা দিলেই চলতো কিন্তু এখন তো বেশি দিতে হবে।’ তখন শামীম ওসমান দুই হাজার টাকা চান। তৈমুর খন্দকার পকেট থেকে মানিব্যাগ বের করে শামীম ওসমানের হাতে কিছু টাকা গুজে দেন।
এ ব্যাপারে তৈমুর আলম খন্দকার বলেন, ‘কলেজ জীবন থেকে আমাদের দেখা হলে শামীম আমার কাছে ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের কাছে আবদার করে টাকা চাইতেন। আগে এমন আবদারে ১’শ টাকা দিতাম। তার এমন শিশু সুলভ আচরণ আমি খুব এনজয় করি।’
কিন্তু এখন তিনি কত টাকা দিয়েছেন তার পরিমাণ তিনি উল্লেখ করেননি।