শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছানোয়ার হোসেন ছানু বেসরকারী ভাবে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ১,৮২,৬৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াস উদ্দিন কাপ পিরিচ প্রতীক নিয়ে ৩৬,১২৬ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বায়েজিদ হাসান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
