বৃহস্পতিবার রাতে আসমা আক্তার নুপুর (১৭) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। নুপুর তার ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুপুর চকবাজারের মেহেদীবাগ এলাকার এম এম আলী সড়কের শাহ আমানত ভবনের এমদাদুল হকের সন্তান। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
