অহরণের ১১ দিন পর কিশোরগঞ্জের কটিয়াদির সামিয়া সুলতানা ইভা নামের এক স্কুল-ছাত্রীকে ঢাকার তুরাগ থেকে শুক্রবার রাতে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার করা হয়েছে অপহরণকারী মারুফ হাসানকে। ইভা পাকুন্দািয় আছিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাড়ি কটিয়াদি উপজেলার দশকাউনিয়া গ্রামে।
সিআইডির ঢাকার ডেমরা জোনের এসআই কামাল হোসেন জানান, গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার পর বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সামিয়া সুলতানা ইভাকে অপহরণ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুরাগের সাম্যবাদী রোডের ৫/এ বাড়ির নিচ তলার একটি বাসা থেকে শুক্রবার রাতে তুরাগ থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। অপর একটি বাসা থেকে গ্রেফতার করা হয় মারুফ হাসানকে। মারুফের ভাবির ঐ বাসায় ইভাকে আটকে রাখা হয়েছিল। মারুফ সাভার সিটি ইউনিভার্সিটির ছাত্র। তার বাড়িও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার খাগারচড় (বালুয়াকান্দা) গ্রামে। প্রেমের জের ধরে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় তুরাগ থানায় একটি মামলা হয়েছে।
