নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড উপ-নির্বাচনে নির্বাচিত কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি শপথ নিয়েছেন। রবিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।
শপথ গ্রহণ শেষে সেলিনা সাংবাদিকদের জানান, আমার প্রথম কাজ হলো এলাকাবাসীকে নিয়ে সাত হত্যাকা‡Ðর বিচার দাবিতে আন্দোলন করা। এ হত্যাকা‡Ðর বিচার শেষ না হওয়া পর্যন্ত এলাকাবাসী আমার সাথে থাকবে। তাদের নিয়ে এ বিচার দাবি করব।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, প্রয়াত কাউন্সিলর নজরল ইসলামের শশুর শহিদুল ইসলাম, ভাই আব্দুস সালামসহ ওই ওয়ার্ডের লোকজন। এছাড়াও শপথ গ্রহণ শেষে আদালত পাড়ায় সাত হত্যাকা‡Ðর প্রধান আসামি নূর হোসেনের ফাঁসির দাবিসহ বিক্ষোভ মিছিল করে ওয়ার্ডবাসী। এতে নেতৃত্ব দেন শহিদুল ইসলাম।
এর আগে গত ২৩ আগস্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের উপ নির্বাচনে সিংহ প্রতীকে বিপুল ভোটে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সেলিনা ইসলাম বিউটি। প্রসঙ্গত গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে র্যাব পরিচয়ে অপহরণ করা হয় প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার চর ধলেশ্বরী এলাকা থেকে ৭ জনের লাশ উদ্ধার করা হয়।
