সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (২৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার হাটিকুমরুল সমবায় ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফ আলী জানান, পুলিশ বাসটিকে আটক করেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
