হংকংয়ে বিক্ষোভকারীদের প্রতি আলোচনার আহ্বান

আপডেট : ০৩ অক্টোবর ২০১৪, ১২:১১

চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন হংকং-এর প্রধান প্রশাসক চি লিউং। তবে, সরকারে সঙ্গে আলোচনায় বসার জন্য বিক্ষোভকারীদেরকে আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসির।
আলোচনার বসার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও লিউং-এর পদত্যাগের দাবিতে এখনো অনড় রয়েছে বিক্ষোভকারীরা। এর আগে হস্পতিবারের মধ্যেই চি লিউং-এর পদত্যাগের সময় বেঁধে দিয়েছিল বিক্ষোভকারীরা। সে সময়ও এরই মধ্যে পেরিয়ে গেছে। লিউং পদত্যাগ না করলে সরকারি ভবনগুলো দখল করে নেবে বলে আগেই হুমকি দিয়েছিল বিক্ষোভকারীরা।
কিন্তু সেরকম কিছু ঘটার আগেই, বৃহস্পতিবার মাঝরাতে বিক্ষোভকারীদের আবারো হুঁশিয়ার করে লিউং বলেছেন, সরকারি ভবনগুলো দখলের উদ্যোগ নিলে এর পরিণাম হবে খুবই গুরুতর।
তবে, বিক্ষোভকারীদের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেছেন, হংকং সরকারের চিফ সেক্রেটারির সাথে আলোচনায় বসার কথা জানিয়ে আজই একটি খোলা চিঠি পাঠিয়েছে হংকং ছাত্র ফেডরেশন।
তাই, ছাত্র ফেডারেশানের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে, সাংবিধানিক বিষয়াবলী নিয়ে আলাপের জন্য সরকারের পক্ষ থেকে আমি এখন চিফ সেক্রেটারিকে নিয়োগ করছি।
আলোচনায় বসার জন্য ছাত্র ফেডারেশনের নেতারাও রাজি হয়েছে। কিন্তু তারা বলেছে, লিউং-কে অবশ্যই পদত্যাগ করতে হবে।