চান্দিনায় সড়ক দুর্ঘটনায় প্যানেল মেয়র নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৮:৫০
 
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় পৌর প্যানেল মেয়র মেজবাহ উদ্দিন বাবুল (৪৭) নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া একটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠেরপুল এলাকায় এই  দুর্ঘটনা ঘটে। মেজবাহ চান্দিনা সদর এলাকার মরহুম ইউসুফ আলী মাস্টারের ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলযোগে সাহাপাড়া এলাকার পূজাম-প পরিদর্শন শেষে কুমিল্লা সদরের দিকে যাচ্ছিলেন। তিনি মহাসড়কের কাঠেরপুল এলাকায় দ্রুতগামী কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। 
বিকাল ৩টায় চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
এদিকে, প্যানেল মেয়র মেজবাহ্ উদ্দিন বাবুল এর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান।