মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের অদূরে স্থানীয় সময় শনিবার সিমোন তিন ক্যাটাগরির হারিকেনে রূপ নিয়েছে। পর্যটন এলাকাটিতে সম্প্রতি আরো একটি ঝড় আঘাত হেনেছে। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে— ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার (১২০ মাইল) বেগে প্রবাহিত সিমোন শক্তিশালী হারিকেনে রূপ নিয়েছে। এটি বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ থেকে প্রায় ৫৮৫ কিলোমিটার (৩৬৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঝড়টি দুর্বল হয়ে পড়ার আগে আরো শক্তি অর্জন করতে পারে বলে মায়ামি-ভিত্তিক আবহাওয়া কেন্দ্রটি সতর্ক করেছে। ঝড়টির প্রভাবে বাজায় ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ফলে বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
