ফেনীর মুহুরীগঞ্জে বাস উল্টে নিহত দুই জন নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মুহুরীগঞ্জে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনে একটি বাস মুহুরীগঞ্জ ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছে। এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত ট্যাক্সিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
