উলিপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ১৭:২৮
 
কুড়িগ্রামের উলিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৯ টায় উলিপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার শহরের অদুরে হ্যালিপাড নামক স্থানে একটি জেএসএ অটোরিক্রা নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে রুপালী ব্যাংক কুড়িগ্রাম শাখার কর্মকর্তা জেসমিন আক্তার কাকলীসহ (২৭) আট যাত্রী আহত হন। তাদেরকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক কাকলীকে মৃত ঘোষণা করেন। মৃত কাকলী জেলার চিলমারী উপজেলা সদরের মুছা মিয়ার স্ত্রী।
অপরদিকে চিলমারী-উলিপুর সড়কের হযরত ফাতেমা(রাঃ) বালিকা বিদ্যালয় এন্ড কলেজ মোড়ে একটি শ্যালো চালিত নচিমন নিয়ন্ত্রণ হারিয়ে থাদে পড়ে গেলে ৭ যাত্রী আহত হয়।