হবিগঞ্জে বিএনপি-যুবদল সংঘর্ষ, নিহত ২

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ১৯:১৪
 
 
হবিগঞ্জের মাধবপুরে বিএনপি ও যুবদলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক লোক। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জালাল মিয়া ও স্কুল ছাত্রী রিনা বেগম।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মাধবপুর উপজেলার বেজুরা গ্রামের বাসিন্দা উপজেলা যুবদল সভাপতি এনায়েত উল্লাহ ও বিএনপির সহ-সভাপতি আরজু মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ দুপুরে উভয়প সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রিনা ও জালাল মিয়া মারা যান। গুরুতর আহতদের ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।