গাইবান্ধায় ট্রেনে কাটা পরে বৃদ্ধ নিহত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ১৮:৩৩
 
 
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রেনে কাটা পরে বাচ্চা মিয়া নামে (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েচে। উপজেলার নলডাঙ্গা রেলস্টেশনের উত্তর পাশে এক নম্বর রেল গেট এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। বাচ্চা মিয়ার বাড়ি  উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খামার দশলিশা গ্রামে। 
স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের বোনারপাড়া থানার ওসি বিমল চাকী জানান, ঐ এলাকায় রেল লাইনের ওপর বাচ্চা মিয়া বসে ছিলেন। এসময় শান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি চলে আসে। কিন্তু তিনি বধির থাকার কারণে ট্রেন আসার শব্দ শুনতে পাননি। ফলে ট্রেনে কাটা পরে ঘটনাস্থলে তিনি মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।