ইন্দোনেশিয়ায় প্রাচীন গুহাচিত্রের সন্ধান

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ১২:০১
 
ইন্দোনেশিয়ার সুলাওিয়াসি দ্বীপের এক গ্রামে প্রাচীনকালের কিছু গুহাচিত্রের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। হাতে আঁকা চিত্রগুলির মধ্যে সবচেয়ে প্রাচীনটা ৪০ হাজার বছরের পুরনো বলে জানিয়েছেন তারা। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 
 
IMG0
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রাচীন চিত্রকর্মের জন্য এখন পর্যন্ত পশ্চিম আফ্রিকাই একমাত্র জায়গা হিসিবে বিবেচিত। তবে বিশেষজ্ঞরা ‘ন্যাচার’ জার্নালকে জানান, এই গুহাচিত্র আবিষ্কার প্রাচীন চিত্রকর্ম সম্পর্কে মানুষের প্রচলিত ধারণাকে পাল্টে দেবে। একই সঙ্গে হাতে ছবি আঁকা দতা কিভাবে অর্জন করেছিল সেই ধারনাও দেবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিজ্ঞানীরা।
প্রাচীন চিত্রকররা হাতে রং লাগিয়ে পরে গুহার দেয়ালে এবং সিলিংয়ে সজোরে হাতের ছাপ দিয়ে চিত্রগুলি এঁকেছেন। এছাড়াও মানুষের ফিগার ও বন্য প্রাণীর ছবি রয়েছে যা শুধু দ্বীপেই পাওয়া গেছে। 
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গ্রিফিথ ইউনিভার্সিটির ড.ম্যাক্সিম অবার্ট জানিয়েছেন, এই গুহাচিত্রের মধ্যে একটি সবচেয়ে পুরোনো গুহাচিত্র হতে পারে।