শুক্রবার বিকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনসাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি কষ্ঠি পাথরের মূর্তিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তির নাম নাসির উদ্দিন (৪৫) । তিনি তাড়াশ উপজেলার বলভা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
র্যাব-১২ এর এএসপি অশোক কুমার পাল সাংবাদিকদের বলেন, “বিনসাড়া গ্রামের জবান আলীর বাড়িতে প্রায় ৬০ কেজি ওজনের ওই কষ্ঠি পাথরের মূর্তি নিয়ে অবস্থান করছিলো নাসির উদ্দিন। গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জবান।”
উদ্ধারকৃত কষ্ঠি পাথরের মূর্তির মুল্য আনুমানিক আট কোটি টাকা বলে জানিয়েছেন অশোক কুমার।
