বিএনপি নেতা হত্যার প্রতিবাদে রবিবার সকাল–সন্ধ্যা হরতাল

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ১২:২৯

গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মিরসরাই উপজেলার শায়েরখালী ইউনিয়নের ভোরের বাজার এলাকায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদিল মাহমুদ চৌধুরীকে (২৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আদিল হত্যার ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে ১৪ থেকে ১৫ জনকে আসামি করে মিরসরাই থানায় একটি হত্যা মামলা করেছেন। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

 

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন সাংবাদিকদের বলেন, আদিলের হত্যাকারীদের শনিবারের মধ্যে পুলিশ গ্রেপ্তার করতে না পারলে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। এ ছাড়া শনিবার উপজেলায় হত্যার প্রতিবাদের এক বিক্ষোভ সমাবেশেরও আয়োজন করা হয়েছে।