বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের মাঠ দখল করে যাত্রার আয়োজন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। যাত্রা উপলক্ষে স্থাপন করা বিকল্প বিদ্যুতের তারে জড়িয়ে গত বৃহস্পতিবার রাতে মারা গেছেন মো. আলতাফ গাজী (৫০) নামের এক কৃষক। ঘটনার পর গা-ঢাকা দিয়েছেন আয়োজকেরা।
গত মঙ্গলবার থেকে বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের দক্ষিণ কাজলাকাঠি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে যাত্রার আয়োজন করা হয়।
নিহত আলতাফ গাজীর শ্যালক মো. বাদল খান জানান, যাত্রা উপলক্ষে বসানো হয় জেনারেটর। এর তার রাস্তার ওপর দিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে আলতাফ গাজী ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, যাত্রা উপলক্ষে বৃহস্পতিবার আলোকসজ্জা করা হয়েছিল। ওই তারে জড়িয়ে আলতাফ গাজী মারা যান। তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি। এ ব্যাপারে এসআই এনামুল হাসান অপমৃত্যুর মামলা করেছেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির শরীফ, যুবলীগের কর্মী ফোরকান খান, রিপন খান, রাসেল খান ও রিপন হাওলাদারের উদ্যোগে মঙ্গলবার থেকে বিদ্যালয়ের মাঠ দখল করে যাত্রার আয়োজন করা হয়। যাত্রাশিল্পীদের থাকতে দেওয়া হয় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে। যাত্রার কথা বলা হলেও সেখানে অশ্লীল নৃত্যের আয়োজন করা হয়।
যাত্রার মূল আয়োজক মনির শরীফের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নান্নু সিকদার সাংবাদিকদের বলেন, ‘এলাকার আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী-সমর্থকেরা যাত্রার আয়োজন করেছেন। তাঁরা বিদ্যালয়ের মাঠ ব্যবহার করতে চাইলে আমি বলেছি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আপত্তি না থাকলে মাঠ ব্যবহার করতে পারেন।’
তবে জেলা প্রশাসক মো. শহীদুল আলম এ প্রসঙ্গে বলেন, বিদ্যালয়ের মাঠে যাত্রা চালানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। তা ছাড়া বিদ্যালয়ের মাঠ দখল করে যাত্রার আয়োজন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। অনুমতি ছাড়া যাত্রার আয়োজন করায় আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।