গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকসেবী ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদকাসক্ত আতাউল করিম জুয়েলকে (৩৫) ২ বছরের কারাদ- প্রদান করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আহসান হাবীব শনিবার দুপুরে এ রায় দেন। দ-প্রাপ্ত জুয়েল উপজেলার রসুলপুর ইউনিয়নের কিশামত তাজপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মাদকাসক্ত ছেলে জুয়েলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা আতিয়ার রহমান শনিবার সকালে ৬ পুড়িয়া গাঁজাসহ তাকে পুলিশের হাতে সোর্পদ করেন। দুপুরে সাদুল্লাপুর থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আহসান হাবীব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২ বছরের কারাদ- প্রদান করেন। তিনি আরো জানান, জুয়েলকে বিকেলে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
