বেনাপোলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ১৬:০৬

বেনাপোল-যশোর সড়কের নাভারন কুন্দিপুর এলাকায় শনিবার সকালে ট্রেনে কাটা পড়ে তুহিন ইসলাম (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি সকাল ৯টার দিকে নাভারন কুন্দিপুর এলাকায় পৌঁছালে অসাবধানতা বশত রাস্তা পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তুহিন।
ঝিকরগাছা থানার ওসি মোশাররফ হোসেন জানান, পুলিশ নিহত তুহিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত তুিহন শার্শা উপজেলার বাগআচড়া কুমুরিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।