যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ১৬:৩৭
 
যশোরের নওয়াপাড়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। শনিবার বিকাল তিনটায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরগামী পণ্যবাহী ট্রাক বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এতে অটোরিকশা চালক অভয়নগর উপজেলার রাজঘাট সাভারপাড়ার রনি (৩০) এবং তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ রেকার দিয়ে ট্রাক ও অটোরিকশা সরিয়ে নেবার পর যান চলাচল স্বাভাবিক হয়।