মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ১৬:৫৩



বৈরি আবহাওয়ার কারণে শনিবার দুপুর ১টা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিইটিএ। বিআইডব্লিইটিএ’র মাওয়া বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন আহম্মেদ জানান, এখন ২ নম্বর সতর্ক সংকেত থাকলেও পদ্মা খুবই উত্তাল। এ জন্যে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি জানান, পদ্মা শান্ত হলে লঞ্চ চলাচল পুনরায় সচল করা হবে। খবর বাসসের।