গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ফাঁসীতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ জানান, একটি ট্রাক জাহাঙ্গীরকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
