শনিবার লৌহজং উপজেলার শিমুলিয়া ভাঙ্গা ও ডহরী নওপাড়ায় পদ্মায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন জনের মৃত্যু হয়েছে। এই তিনজনকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট চিকিৎসক ডা. গৌরপদ শিকদার রাতে জানান, ডহরী নওপাড়া গ্রামের কাছে পদ্মায় ডুবে মারা যাওয়া মো. রাহাত (২৩) ঢাকার বংশালের ছুরিটোলা আলু বাজারের আব্দুর ছাত্তারের পুত্র। বিকাল ৫টায় গাওঁদিয়া এলাকার পদ্মা নদীতে গোসলের পাশাপাশি বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে নেমে পানির স্রোতে আর ঘুর্নাবর্তের কারণে পানিতে তলিয়ে যায়। অনৈক খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে সন্ধ্যায় লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু তখন সে মৃত।
এছাড়া বিয়ে খেতে এসে উপজেলার শিমুলিয়া ভাঙ্গা গ্রামের পদ্মায় গোসল করতে নেমে নারায়নগঞ্জ জেলার বন্দর এলাকার ইদ্রিস মোল্লার ছেলে মো. হৃদয় (১০) ও একই এলাকার শাহ আলমের ছেলে মো. সুমন (৮) পানিতে ডুবে মারা যায়। তারা সাঁতার কাটতে পারতো না।
