গরুর হাটের আধিপত্য নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকানপাট ও বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এতে চার পুলিশ সদস্যসহ ৩৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২১ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এ সংঘর্ষ হয়। পুলিশ ২৬টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ১৩ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাখি মুন্সিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঈদের আগে মাজড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে তিন দিনের জন্য গরুর হাট বসানো হয়। গতকাল সকালে দুই পক্ষে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।