দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ এলাকায় ৪ অক্টোবর দুর্বৃত্তরা একটি বাড়ি গুঁড়িয়ে দেয়। এতে মোজাফ্ফর আহমদ নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে কমিটি ভাঙার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোছলেমউদ্দিন আহমদের লালখান বাজারের বাসায় স্থানীয় সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের বৈঠক হয়। ওই বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তটি হয়।
