কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন কোটি টাকা বলে জানায় বিজিবি।
বিজিবির সূত্রে জানা গেছে, রবিবার সকালে টেকনাফ সদর বিওপির বিজিবির টহল দল মিয়ানমার থেকে ইয়াবা আসার গোপন সংবাদের ভিত্তিতে নাজির পাড়ার আড়াই নং সুইচ গেট নাফনদী এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করতে সক্ষম হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করেন বলেন, ‘‘উদ্ধারকৃত ইয়াবা সদর দপ্তরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।’’
