ফরিদপুরের সালথায় সুন্নাতে খাতনার দাওয়াত দেয়া নিয়ে রবিবার দুই দল-গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষে ৩০ ব্যক্তি আহত হয়েছেন।
রবিবার সকালে উপজেলা যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনায় এক এডিসির বাড়িসহ ২০ টি বসত বাড়িঘরে হামলা করে উত্তেজিত জনতা। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত রাজু খন্দকারকে স্থানীয় হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।
স্থানীয় জানান, শুক্রবার খারদিয়া গ্রামের খালেক শিকদারের নাতিরর সুন্নাতে খাতনার দাওয়াত দেয়া নিয়ে আলমগীর মিয়া ও মহাব্বাত ঠাকুরের দলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত এ সংঘর্ষে উভয় দলের অন্তত ৩০ ব্যক্তি আহত হয়।
আহতরা হলেন, টিপু মোল্যা (২৮), রাজু খন্দকার (৩০), স্যাম খন্দকার (৭০), এনায়েত (২৫), হিরন (২৮), নজরুল (৩৫), জাকারিয়া (৩০), হাতেম (৫০), আলী মিয়া (৩২), কিংবত (৩০), কালাম (৪০), জামাল (৫০), লিখন (৪০), আয়ুব (৪১), সেলিম (৩০), নাসির (২০) ও সুজন (২৫) সহ ৩০ জন।
এসআই নিখিল অধিকারী বলেন, খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
