রংপুরের মিঠাপুকুরে ভটভটি-যাত্রীবাহী বাসের সংঘর্ষে সোবহান মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। রবিবার সকালে উপজেলার শঠিবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোবহান মিয়া পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়া পার্বতীপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার শঠিবাড়ী এলাকায় একটি ভটভটি ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সোবহান মিয়া গুরুতর আহত হন। প্রথমে তাকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিত্সক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
